টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশ:

সিরিজ জয়ের লক্ষ্যে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডকে আতিথ্য দিবে বাংলাদেশ। সোমবার (২০ মার্চ) টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড। প্রথম ওয়ানডের মতো আজও আগে ব্যাট করতে হচ্ছে বাংলাদেশকে।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। আগের ম্যাচে আইরিশদের রেকর্ড ১৮৩ রানের ব্যবধানে হারিয়েছে তামিমের দল। ওই ম্যাচেই বাংলাদেশ নিজেদের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বেশি রান তোলে। আগে ব্যাট করে ওই ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩৩৮ রান।

সিরিজ শুরুর আগের দিন অনুশীলনে চোট পান মেহেদি হাসান মিরাজ। চোখের চোটের কারণে বাইরে থাকা মিরাজের আজও খেলা হচ্ছে না। বাংলাদেশ একাদশ থেকে বাদ পড়েছেন মুস্তাফিজুর রহমান। তার বদলি হিসেবে খেলবেন ডানহাতি পেসার হাসান মাহমুদ। আইরিশ একাদশেও রয়েছে এক পরিবর্তন গ্যারেথ ডিলেনির পরিবর্তে মাঠে নামবেন ম্যাথু হুম্পরেইস।

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, ইয়াসির আলী রাব্বি, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, নাসুম আহমেদ ও হাসান মাহমুদ।

আয়ারল্যান্ড একাদশ
অ্যান্ড্রু বালবির্নি, মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, স্টিফেন ডোহেনি, গ্রাহাম হিউম, ম্যাথু হুম্পরেইস, অ্যান্ড্রু ম্যাকব্রেন, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লকরান টাকার।

এই সম্পর্কিত অন্যান্য খবর