বদর নগরীর জিইসি কনভেশন সেন্টারে নওশীন’স ব্লগের আয়োজনে ৩দিন ব্যাপী চাঁটগা উইন্টার ফেষ্ট শুরু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় আনুষ্ঠানকিভাবে উদ্বোধন করেন মহানগর মহিলা আওয়ামীলীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নওশীন’স ব্লগের এডমিন জনপ্রিয় ভার্চুয়াল তারকা নওশীন আক্তার ।
বিউটি এন্ড ব্রেব এর এডমিন টুনটুনি মুক্তার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর নিলু নাগ। মেলায় শতাদিক স্টল শোভা পাচ্ছে। তবে মেলার সবচেয়ে বিশেষ আকর্ষন ৭৫জন তরুণ-তরুণী নতুন উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেছে। এটি এই আয়োজনের সবচেয়ে মাইলফলক বলছেন সংশ্লিষ্টরা।

উদ্বোধনী দিনে লোকে লোকারন্য। গুছালো আয়োজনে আগত ক্রেতা দর্শনার্থীদের প্রশংসা কুড়িয়েছেন নওশীন’স ব্লগের এডমিন জনপ্রিয় ভার্চুয়াল তারকা নওশীন আক্তার। সকলের জন্য উন্মুক্ত মেলা চলছে প্রতিদিনি সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।
আয়োজক নওশীন আক্তার বন্দরনগরী পত্রিকাকে বলেন, এই মেলায় উদ্যোক্তা এবং ক্রেতাদের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি হবে। প্রদর্শনীতে রয়েছে ফুড কর্ণার, পোশাক, গহনা, ঘর সাজানোর আনুষঙ্গিক এবং লাইফস্টাইল ব্র্যান্ডসহ বিভিন্ন পণ্যের সমাহার এবং সবার জন্য জন্য ঝামেলা-মুক্ত পরিবেশ নিশ্চিত করা হয়েছে যার ফলে ক্রেতারা কেনাকাটার অন্যরকম অভিজ্ঞতা উপভোগ করতে পারবে। এই প্রদর্শনীর উল্লেখযোগ্য দিক হলো, অংশগ্রহণকারী উদ্যোক্তাদের প্রায় সকলেই নারী।

মেলায় রয়েছে নানা ধরনের খাবারের দোকান। সেখানে পাওয়া যাচ্ছে পিঠা, কেক, নানা ধরনের মিষ্টিসহ হরেক খাবার। যার সবই নারীরা বাড়িতে তৈরি করেছেন।
মেলা দেখতে আসা আজমীরি রওশন বলেন, ‘মেলায় অনেক ধরনের ঐতিহ্যবাহী খাবারের পাশাপাশি দেশি তাঁতের বেশ কিছু পণ্য রয়েছে যেগুলো সহজে পাওয়া যায় না। এই মেলায় তা পাওয়া যাচ্ছে।’
মালিহা তারাজ নামের আরেক দর্শনার্থী বলেন, ‘করোনা পরিস্থিতির পর দীর্ঘদিন পর এরকম একটা আয়োজনে আসতে পেরে খুব ভালো লাগছে, পরিবারের সঙ্গে এসেছি, কিছু পণ্যও কিনেছি।’ মেলায় আসা ছোট্ট মেয়ে ফারিয়া ইসলাম এসা মেলায় এসে কিনেছেন মেহেদি ও কেক।
সাবরিনা নামের এক বিক্রেতা জানান, তাদের হাতে তৈরি নকশার বেশ কিছু থ্রি-পিসসহ দেশি-বিদেশি থ্রিপিস ও কিছু ফুড আইটেম তারা বিক্রি করছেন। মেলায় ব্যাপক সাড়া পেয়েছেন। বিক্রিও ভালো।
চট্টগ্রামের এক নাম্বার ভার্চুয়াল তারকা নওশীন আক্তার। “চট্টগ্রামের জনগণ নওশীনের এক্সপোর জন্য অধীর অপেক্ষায় ছিলেন। চাঁটগাইয়া ভাষায় প্রমোশনাল লাইভে পেয়েছেন খ্যাতি। চিত্রনায়িকা পূর্নিমাও তাকে ফলো করে তার সুরে টিকটক করেছেন। নওশীন আক্তার বর্তমানে বহু তরুণীর ক্রাশ। তার আউটলেটে রীতিমত ক্রেতারা হুমড়ী খেয়ে পড়ে।








