‘অন্ট্রাপ্রেনার’ (Entrepreneur) তথা ‘উদ্যোক্তা’ নামক শব্দটির সঙ্গে আজকাল কম-বেশি আমরা সবাই পরিচিত। উদ্যোক্তা বলতে এমন এক ব্যক্তিকেই বোঝায়, যিনি অন্যের অধীনে চাকরির পরিবর্তে নিজেই ছোটখাট কোনো একটি ব্যবসা শুরু করেন এবং সেই ব্যবসাকে ঘিরেই আবর্তিত হয় তার কর্মপরিকল্পনা। শিক্ষাজীবন শেষে চাকরিই যে শেষ গন্তব্য- এমন চিন্তা-ভাবনার গণ্ডিকে অতিক্রম করে অনেকেই আজ নিজ উদ্যোগে কিছু করতে চাইছেন।

সেই উদ্যোগের শুরুটা হয়তো হচ্ছে খুব স্বল্প পরিসর থেকে। কিন্তু এর পেছনের স্বপ্নটা থাকছে আকাশছোঁয়া। তাই সেই স্বপ্নের গাছটাকে বিশাল বড় করতে তারা রাত-দিন খেটে যান, হাসি মুখে মুখোমুখি হন সকল চাপ, চ্যালেঞ্জ আর ক্লান্তির। আপনিও কি একজন উদ্যোক্তা হতে চান? ছোটখাট ব্যবসার মাধ্যমে যাত্রা শুরু করে নিজের স্বপ্নের গন্তব্যে পৌঁছতে চান? তাহলে চলে আসুন জিইসি কনভেশন সেন্টারে নওশীন আক্তারের চাঁটগা উইন্টার ফেষ্টে। যেখানে ৭৫জন তরুণ তরুণীর নতুন উদ্যোক্তা হবার গল্পটা শুরু আজ থেকে।
বন্দরনগরী চট্টগ্রামের প্রাণকেন্দ্র জিইসি কনভেশন সেন্টারে আজ থেকে শুরু হয়েছে নওশীন ব্লগ আয়োজিত ৩দিন ব্যাপী চাঁটগা উইন্টার ফেষ্ট। এতে অংশ নিয়েছেন ১০০জন উদ্যোক্তা। ইতোপূর্বে সুষ্ঠুভাবে উদযাপনের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছেন আয়োজক জনপ্রিয় ভার্চুয়াল তারকা নওশীন আক্তার । তবে মেলার সবচেয়ে বিশেষ আকর্ষন ৭৫জন তরুণ-তরুণী নতুন উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেছে। এটি এই আয়োজনের সবচেয়ে মাইলফলক বলছেন সংশ্লিষ্টরা।
আয়োজক নওশীন আক্তার বন্দরনগরী পত্রিকাকে বলেন, আয়োজক হিসেবে এটি আমার দ্বিতীয়তম পর্ব। আমি চেয়েছি নতুনরা এগিয়ে আসুক স্টল নিয়ে। তাই নামমাত্র মূল্যে তাদের সুযোগ দিচ্ছি। আমার আয়োজনে নতুন উদ্যোক্তা সৃষ্টিই একমাত্র লক্ষ্য। সন্ধ্যা ৫টায় প্রধান অতিথি হিসেবে থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী। উদ্বোধক হিসেবে থাকবেন মহানগর মহিলা আওয়ামীলীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন। সকলের জন্য উন্মুক্ত মেলা চলছে প্রতিদিনি সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।
চট্টগ্রামের এক নাম্বার ভার্চুয়াল তারকা নওশীন আক্তার। চাঁটগাইয়া ভাষায় প্রমোশনাল লাইভে পেয়েছেন খ্যাতি। চিত্রনায়িকা পূর্নিমাও তাকে ফলো করে তার সুরে টিকটক করেছেন। নওশীন আক্তার বর্তমানে বহু তরুণীর ক্রাশ। তার আউটলেডে রীতিমত ক্রেতারা হুমড়ী খেয়ে পড়ে। গত বছর বারকোড ফুড জংসনে স্প্রিং ফেষ্টিবলে ক্রেতাদের ভীড় ভেন্যু কর্তৃপক্ষ অনেক কষ্টে সামাল দিয়েছেন।
“চট্টগ্রামের জনগণ নওশীনের এক্সপোর জন্য অধীর অপেক্ষায় ছিলেন। উদ্যোক্তা এবং ক্রেতাদের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি হবে। প্রদর্শনীতে থাকছে ফুড কর্ণার, পোশাক, গহনা, ঘর সাজানোর আনুষঙ্গিক এবং লাইফস্টাইল ব্র্যান্ডসহ বিভিন্ন পণ্যের সমাহার এবং সবার জন্য জন্য ঝামেলা-মুক্ত পরিবেশ নিশ্চিত করা হয়েছে যার ফলে ক্রেতারা কেনাকাটার অন্যরকম অভিজ্ঞতা উপভোগ করতে পারবে। এই প্রদর্শনীর উল্লেখযোগ্য দিক হলো, অংশগ্রহণকারী উদ্যোক্তাদের প্রায় সকলেই নারী।








