বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘সিত্রাং’আরও ঘনীভূত হয়ে বাংলাদেশের দিকে এগিয়ে আসছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) ভোরে ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড় মোকাবেলা করতে পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মো. মমিনুর রহমান।
সোমবার(২৪ অক্টোবর) বেলা ১২ টার দিকে এক জুম মিটিংয়ে এসব কথা বলেন।
সভায় বলা হয়, সিত্রাং মোকাবিলায় চট্টগ্রামে পনের উপজেলায় ৫১১ আশ্রয়কেন্দ্র খোলা রয়েছে। ১৩ টি মুজিবকেল্লা রয়েছে। সেখানে ঘূর্ণিঝড় কবলিতদের আশ্রয় দেওয়া হবে।
ত্রাণ মন্ত্রণালয় থেকে ২৫ মেট্রিক টন চাল, ৫ লক্ষ নগদ টাকা, শুকনো খাবার ১০০০ প্যাকেট, বিস্কুট ৭০০ কার্টুন, কেক ৫০০ দেওয়ার ঘোষণা করা হয়েছে।
ঘূর্ণিঝড় মোকাবিলা কর্মসূচির(সিপিপি) ৪ হাজারের বেশি কর্মী প্রস্তুত রয়েছে। এছাড়া সেনাবাহিনী, নেীবাহিনী, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্টসহ অনেক এনজিও মাঠে রয়েছে।
ঘূর্ণিঝড় মোকাবিলায় সিভিল সার্জন থেকেও নেওয়া হয়েছে নানামুখী পদক্ষেপ। জেলা এবং উপজেলায় ২৯০টি উপজেলা টিম গঠন করা হয়েছে। তারমেধ্য ই্উনিয়ন পর্যায়ে ২০০টি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পযায়য়ে ৭৫টি, আরবান ডেসপেনসারীতে ৯ টি, মহানগরে স্কুল হেলথ ক্লিনিকে ১টি, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৫টি টিম রয়েছে।








