প্রেস বিজ্ঞপ্তি::
চট্টগ্রাম জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম-এর সংবাদ সম্মেলন। আয়োজনে: নির্বাচন পরিচালনা কমিটি। সংবাদ সম্মেলনে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নবনির্বাচিত চেয়ারম্যান।
উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, জেলা পরিষদের সদ্য বিদায়ী প্রশাসক এম এ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মহানগর পূজা পরিষদের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য, জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।








