রেডিসন ব্লু বে ভিউতে তিন দিনব্যাপী ‘ফ্যাশন অ্যান্ড লাইফ স্টাইল উদ্বোধন

প্রকাশ:

বন্দরনগরী চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু তে উদ্বোধন হলো তিন দিনব্যাপী ফ্যাশন এন্ড লাইফ স্টাইল এক্সপো।গতকাল সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধান অতিথি চিটাগং চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মাহবুবুল আলম। বিশেষ অতিথি থাকবেন মাটি-টা’র চেয়ারম্যান ডা. মুনাল মাহবুব, সেনা হোটেল ডেভেলপমেন্টের সিইও বিগ্রেডিয়ার জেনারেল আবু সালেহ মোহাম্মদ আলী, বারকোড গ্রুপের চেয়ারম্যান মঞ্জুরুল হক। সভাপতিত্ব করেন এম অ্যান্ড এম বিজনেসের সিইও মানজুমা মোর্শেদ ।

আজ ও আগামীকাল সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত এই এক্সপো সকলের জন্য উন্মুক্ত থাকবে। ।এক্সপোতে অংশ নিচ্ছে ঢাকা, চট্টগ্রাম ও আন্তর্জাতিক পর্যায়ের স্বনামধন্য ৭০ জন উদ্যোক্তা, ফ্যাশন ডিজাইনার, নামী-দামি ব্র্যান্ড প্রতিষ্ঠান ও জুয়েলারি এক্সপার্ট।পৃষ্ঠপোষকদের মধ্যে অন্যতম প্লাটিনাম স্পন্সর মালিহা ইব্রাহিম স্টুডিও অ্যান্ড সেলুন, গোল্ড স্পন্সর খাদি ঘর এবং ব্রোঞ্জ স্পন্সর ভেনেটো ফার্নিচার।

আয়োজক প্রতিষ্ঠান এম অ্যান্ড এম বিজনেস কমিউনিকেশনের সিইও মানজুমা মোর্শেদ বন্দর নগরীকে জানান, “চট্টগ্রামের জনগণ এই আমাদের এক্সপোর জন্য অধীর অপেক্ষায় থাকে। আশা করি তাদের প্রত্যাশা পূরণ করতে পারব। ফ্যাশন এন্ড লাইফ স্টাইল এক্সপো প্রদর্শনী সকল প্রকার সুযোগ সুবিধা নিশ্চিত করে কেনাকাটার অভিজ্ঞতাকে সহজতর করার জন্য প্রস্তুত।

উদ্যোক্তা এবং ক্রেতাদের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি হবে এর মাধ্যমে কেনাকাটার জন্য ঢাকা বা দেশের বাইরে যাতায়াতের প্রয়োজনীয়তা দূর করে চট্টগ্রামের মানুষের জন্য এক ছাঁদের নীচে একটি সম্পূর্ণ কেনাকাটার সমাধান প্রদান করাই এই প্রদর্শনীর মূল লক্ষ্য। বিজ্ঞাপন এই ইভেন্টটি ঢাকা, চট্টগ্রাম, দুবাই, ভারত, পাকিস্তান এবং এর বাইরেও পোর্ট সিটির প্রাণকেন্দ্রের অর্ধশতাধিক প্রিমিয়াম ব্র্যান্ড নিয়ে আয়োজন করা হয়েছে।

প্রদর্শনীতে থাকছে পোশাক, গহনা, ঘর সাজানোর আনুষঙ্গিক এবং লাইফস্টাইল ব্র্যান্ডসহ বিভিন্ন পণ্যের সমাহার এবং সবার জন্য জন্য ঝামেলা-মুক্ত পরিবেশ নিশ্চিত করা হয়েছে যার ফলে ক্রেতারা কেনাকাটার অন্যরকম অভিজ্ঞতা উপভোগ করতে পারবে।এই প্রদর্শনীর উল্লেখযোগ্য দিক হলো, অংশগ্রহণকারী উদ্যোক্তাদের প্রায় সকলেই নারী।

এই সম্পর্কিত অন্যান্য খবর