মোঃ আফজাল খান। তিনি স্বপ্ন দেখেন হত- দরিদ্র ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন সহ হত- দরিদ্রের জন্য বসবাস যোগ্য সুন্দর বাংলাদেশ। আর তাই ২০ জুলাই ২০১৭ সালে জাগবে স্বপ্ন বাঁচবে মানবতা এই শ্লোগানে গড়ে তোলেন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন সানরাইজ সোশ্যাল অর্গানাইজেশন। কুমিল্লায় একজন হত দরিদ্র, অসহায় বোনের শিক্ষার খরচের দায়িত্ব নেওয়ার মাধ্যমে সানরাইজ এর পথচলা শুরু হয়। যাত্রা পথ খুব একটা মসৃন না হলেও অনেক চড়াই উৎরাই ফেরিয়ে ভালো একটা অবস্থানে এসেছে। বর্তমানে সংগঠনটি কুমিল্লা সহ ৪টি জেলা ও ১ টি উপজেলায় বিভিন্ন অঞ্চল জুড়ে ৫টি ইউনিট নিয়ে সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী ও হতদরিদ্রের বেঁচে থাকতে, অগ্রসর করতে এবং তাদের জীবন মান উন্নয়নে কাজ করছে।
এছাড়াও স্বেচ্ছায় রক্ত দান, বিনামূল্যে রক্তের গ্রুপ ও ডাইভেটিস নির্ণয়, রমজান উপলক্ষে ইফতার ও ইফতার সামগ্রী বিতরণ, দূর্গা পূজায় বস্ত্র বিতরণ, ঈদুল ফিতরে বস্ত্র বিতরণ, ঈদুল আজহা উপলক্ষে মিট ডিসটিভিউশন, বৃক্ষ রোপণ, নিরাপদ পানি ও স্যানিটেশন, মানসম্পন্ন শিক্ষা ও দক্ষতা বৃদ্ধি, হতদরিদ্র শিশুদের জন্য শিক্ষা সামগ্রী এবং স্কুল থেকে ঝড়ে পড়া সুবিধা বঞ্চিত কিশোর-কিশোরীদের পূনরায় শিক্ষা ও সুরক্ষায় সহায়তা সহ ১২ টি প্রজেক্ট নিয়ে কাজ করছি।
(ছবি)
কোভিড- (১৯) করোনায় ৪টি জেলা ও একটি উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে জীবাণুনাশক স্প্রে কার্যক্রম ও হ্যান্ড সেনেটাইজার দিয়ে জীবাণুমুক্ত করন কার্যক্রম চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট থেকে শুরু হয়ে ২নং গেইট, জিইসি, লালখান বাজার,টাইগার পাস, নিউমার্কেট, চট্টগ্রাম রেলওয়ে ষ্টেশন ও বিআরটিসি এর গণপরিবহন, অফিস, পুলিশ বক্স,এটিএম বুথ, মার্কেট ও বাস কাউন্টারে জীবানুনাশক স্প্রে করা হয় এবং সরকারি বিধি নিষেধ মেনে চলার জন্য সকলকে আহবান জানানো সহ ২০০০ মাক্স বিতরণ করা হয়। সরকারের ঘোষিত সাধারণ ছুটি তথা লক ডাউনের কারনে নিন্ম আয়ের এবং হত দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের জন্য ৮০০ প্যাকেট রান্না করা খাবার ও ৩০০ খাদ্য সামগ্রী ভ্যানে করে বাড়ী বাড়ী গিয়ে বিতরণ করা সহ এই সংগঠন এর প্রজেক্ট ভিক্তিক কার্যক্রমের মাধ্যমে প্রায় ৮০ হাজার মানুষেকে সেবা প্রদান করা হয়েছে।
প্রজেক্ট ভিক্তিক কার্যক্রমে এই পযন্ত ২০হাজার শীত বস্ত্র বিতরণ, ৩০০০ হাজার ইফতার ও ইফতার সামগ্রী বিতরণ, ৫০০ ছাত্র ছাত্রীকে শিক্ষা সামগ্রী বিতরণ, ৩০ হাজার মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, করোনায় এ্যম্বুলেন্স সেবা, ১১ হাজার ঈদ বস্ত্র বিতরণ ও ৬০০ সুবিধা বঞ্চিত শিশুর হাতে দূর্গাউৎসব উপলক্ষে নতুন জামা (বস্ত্র) বিতরণ করা হয় এছাড়াও গত ২৯/০১/২০২১ খ্রিঃ, কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার অন্তর্গত কোণাখালী ইউনিয়নে আগুনে পুড়ে নিঃস্ব হওয়া(খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করা) ১৮টি পরিবারের মাঝে বস্ত্র, শুকনা খাবার, নিত্যপ্রয়োজনীয় ও দৈনন্দিন ব্যবহারের প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়েছে।
সংগঠনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আজ থেকে প্রায় ৫ বছর আগে শুরুটা আমি করলেও পরবর্তী আরো কয়েকজন ভাই বন্ধুর সহযোগিতায় আমাদের স্বপ্নটা আজ ৩ শতাধিক তরুণের স্বপ্নে পরিনত হয়েছে। এদের সবার একটাই স্বপ্ন, এরা সবাই হত দরিদ্রের পরিবর্তন চায়, লাল সবুজের দেশটাকে কিছু দিতে চায়। সর্বোপরি আলোয় আলোয় ভরিয়ে দিতে চায় সোনার বাংলাদেশটাকে। তাছাড়া প্রথম থেকেই নানান চরাই উৎরাই পারি দিয়ে সানরাইজ কাজ করছে মানুষের সেবায়, দেশের সেবায়। সানরাইজ কখনো ছুটে গিয়েছে শীতার্তদের জন্য শীতবস্ত্র নিয়ে,কখনো মেধাবী শিক্ষার্থীর পাশে আবার কখনো বা দাড়িয়েছে হত দরিদ্রদের পাশে। কোন না কোন অজুহাতে আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি। আগামীতেও পাশে থাকবো ইনশাআল্লাহ।
আজকের এই সাফল্যের কতৃক কাকে দিতে চান এই বিষয়ে জানতে চাইলে তিনি মুচকি হেসে বলেন সাফল্যের গল্প আসলে দীর্ঘমেয়াদী কঠোর পরিশ্রমের ফল। সফল কাজ এবং দক্ষ নেতৃত্বের মাধ্যমে সংগঠনের সাফল্যের গল্প তৈরি হয়। সানরাইজ এর যাত্রার সময় থেকে আজ পর্যন্ত যারা তাদের অক্লান্ত পরিশ্রম ও আর্থিক অনুদানের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে আসছে এবং এই সংগঠনের প্রতিটি সদস্যই এই সাফল্যের অংশীদার








