শারদীয় দুর্গোৎসব-২০২২ নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে আজ ০২ অক্টোবর ২০২২খ্রি. হাটহাজারী ও সীতাকুণ্ড থানাধীন বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব এস. এম. শফিউল্লাহ্ বিপিএম মহোদয়।
পরিদর্শনকালে তিনি পূজা আয়োজক কমিটি এবং মন্ডপে আগত পূণ্যার্থীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন। পুলিশ সুপার মহোদয় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন করার লক্ষ্যে নির্দেশনা প্রদান করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জনাব সুজন চন্দ্র সরকার, সার্কেল অতিরিক্ত পুলিশ সুপারগণ, সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জবৃন্দসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।









