আবারও মালদ্বীপের ক্লাব কাপে খেলতে গেলেন সাবিনা

প্রকাশ:

বন্দর নগরী ক্রীড়া ডেস্ক:

এর আগে তিনবার মালদ্বীপের ফুটবল ও ফুটসালে খেলা সাবিনা খাতুন আবারও দ্বীপ দেশটির পথে রওনা হয়েছেন। সেখানে এবার বাংলাদেশ অধিনায়ক যাচ্ছেন ক্লাব মালদ্বীপ কাপে খেলার জন্য।

 

আজ শুক্রবার ফেসবুকে মালদ্বীপের পথে রওনা হওয়ার ছবি পোস্ট করেন সাবিনা। ২৮ বছর বয়সী এ ফরোয়ার্ড লিখেন, ‘মালদ্বীপ যাচ্ছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসছে ক্লাব মালদ্বীপ কাপ-২২ খেলতে।’

 

কয়েক দিন আগে সাবিনার অধিনায়কত্বে ও নজরকাড়া নৈপুণ্যে প্রথমবারের মতো মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ, নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ৩-১ গোলে হারিয়ে।

 

কাঠমান্ডুর আসরে পাঁচ ম্যাচে দুটি হ্যাটট্রিকসহ ৮ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছিলেন সাবিনা। প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছিলেন বাংলাদেশ অধিনায়ক।

 

গত বছর মালদ্বীপের দল মালদ্বীপ আর্মির হয়ে খেলেছিলেন সাবিনা। এবারও তাদের জার্সিতে খেলার কথা তার।

 

সাবিনার সঙ্গে মালদ্বীপে গেছেন জাপানি বংশোদ্ভূত বাংলাদেশি ফুটবলার মাতসুশিমা সুমাইয়া।

এই সম্পর্কিত অন্যান্য খবর