মিরসরাই সদর ইউনিয়নবাসী মানবিক ব্যক্তিত্ব মুফিজ উদ্দিনকে চেয়ারম্যান হিসেবে চায়

প্রকাশ:

বিগত সরকারের আমলে জাতীয়তাবাদী দলের সকল কার্যক্রম সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মুফিজ উদ্দিন মিরসরাই সদর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনা রয়েছেন। মিরসরাই সদর ইউনিয়ন সাধারণ মানুষ মফিজ উদ্দিনকে আগামীর চেয়ারম্যান হিসেবে দেখতে চায়। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি।
১৯৯১ সালে মিরসরাই থানার আলোচিত সামাজিক সংগঠন মিঠাছড়া মিতালী সংঘ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। সেই থেকে এখনো পর্যন্ত তিনি সামাজিক কর্মকান্ডে জড়িয়ে থেকে সাধারণ মানুষের জন্য কাজ করে আসছেন।
রাজনৈতিক জীবন তিনি ১৯৯৭ সালে প্রথম ভোটের মাধ্যমে মিরসরাই সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ২০০৭ সালে পুনরায় দলের আহ্বায়ক নির্বাচিত হয়ে বিএনপি রাজনৈতিকে সংসগঠিত করেন।
২০১১ সালের স্থানীয় সরকার নির্বাচনে মফিজ উদ্দিনকে প্রথম বিএনপি থেকে মনোনয়ন দেন। ভোটের মাঠে অল্প ব্যবধানে পরাজিত হয়ে ইউনিয়ন ব্যাপকভাবে সাড়া পেলেন। ২০১৬ সালে পুনরায় ধানের শীষের মনোনীত প্রার্থী হয়ে স্থানীয় নির্বাচনে অংশ গ্রহণ করেন। হামলা-মামলার শিকার হয়ে জর্জরিত হয়ে পড়েন। এছাড়াও তিনি ২০১৫ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করে দলকে সংসগঠিত করেন।
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান সংসদ সদস্য নুরুল আমিনের মিরসরাই সদর ইউনিয়নের নির্বাচনী আহ্বায়ক কমিটির প্রধান ছিলেন।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাÐের পাশাপাশি সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার কারণে মফিজ উদ্দিন এলাকার মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। বিভিন্ন সামাজিক উদ্যোগ, জনকল্যাণমূলক কার্যক্রম এবং দলীয় সাংগঠনিক কর্মকাÐে তার সক্রিয় অংশগ্রহণ তাকে একজন জনপ্রিয় জননেতা হিসেবে পরিচিতি দিয়েছে।
সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে মফিজ উদ্দিন বলেন, “আমি সবসময় জনগণের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। ইউনিয়নের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার লক্ষ্য। দল যদি আমাকে মনোনয়ন দেন। জনগণ চাইলে আমি তাদের সেবক হিসেবে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, “দলের দূরসময়ে যখন কেউ বিএনপি পরিচয় দিতে ভয় পেতো তখন দলকে সংসগঠিত করেছে। ২০১২ সালের রাজনৈতিক সকল মামলার আসামী করা হয়েছে। বাড়িতে বোমা হামলা করেছে। তারপরেও একদিনের জন্যও রাজনৈতি থেকে পিছপা হয়নি। রাজনীতি আমার কাছে ক্ষমতার বিষয় নয়, মানুষের পাশে দাঁড়ানোর একটি মাধ্যম। আসা করি দল আমাকে মূল্যায়ন করবে।”
মফিজ উদ্দিন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং উন্নয়নমুখী চিন্তাধারার কারণে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইতোমধ্যেই ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ ও আলোচনা তৈরি হয়েছে। তাঁর সমর্থকরা আশা করছেন, জনগণের সেবা ও উন্নয়নের ধারাবাহিকতায় তিনি আগামী দিনে আরও বড় পরিসরে কাজ করার সুযোগ পাবেন।

এই সম্পর্কিত অন্যান্য খবর