দুর্ঘটনার কবলে ‘পানগাঁও এক্সপ্রেস’, সাগরে ভেসে গেল ৩ কনটেইনার 

প্রকাশ:

ভাসানচর এলাকায় দুর্ঘটনার কবলে পড়েছে চট্টগ্রাম বন্দরের জাহাজ ‘পানগাঁও এক্সপ্রেস’। এ সময় জাহাজটি কাত হয়ে গেলে ৯৬ টিইইউসের মধ্যে তিনটি কনটেইনার পানিতে ভেসে গেছে।

 

জাহাজের নাবিকদের একটি বোটে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

বন্দর থেকে জাহাজটি সী গ্লোরি শিপিং এজেন্সিস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান ভাড়ায় নিয়ে পরিচালনা করছিল।

 

বন্দর সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর চার্টারারের নিযুক্ত একটি টেকনিক্যাল টিম (ডলফিন মেরিন) জাহাজের পানি ও কনটেইনার অপসারণের চেষ্টা করছে।

 

জাহাজটি হালকা হলে ডকে মেরামতের জন্য নেওয়ার পরিকল্পনা রয়েছে।

 

ইতিমধ্যে বন্দরের শক্তিশালী টাগবোট কাণ্ডারী-১১সহ ভাড়া করার একটি টাগ দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

 

দুর্ঘটনার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে বন্দর কর্তৃপক্ষ ।

 

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, চট্টগ্রাম বন্দর থেকে পানগাঁও ইনল্যান্ড কনটেইনার টার্মিনালে যাওয়ার পথে পানগাঁও এক্সপ্রেস জাহাজটি আংশিক ডুবে গেছে। তিনটি কনটেইনার ভেসে গেছে। নাবিকদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। জাহাজটি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই সম্পর্কিত অন্যান্য খবর