ক্রিকেটই ছেড়ে দিলেন তামিম ইকবাল

প্রকাশ:

ক্রিকেট ছাড়ার ঘোষণা দিলেন তামিম ইকবাল! বিষয়টি অবাক কারার মতোই বটে। বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক ছিলেন তিনি। গতকালও আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানেতে দলকে নেতৃত্ব দিয়েছেন। তবে আজ সকালেই হঠাৎ করে সাংবাদ সম্মেলন ডাকেন তিনি। বৃহস্পতিবার (০৬ জুলাই) দুপুর দেড়টায় দিকে শুরু হয় এই সম্মেলন।

এদিন সাংবাদ সম্মেলনে ভিন্ন রকমভাবে হাজির হয়ে ছিলেন তিনি। দেখেই বুঝা যাচ্ছিল কি ঝড় বইয়ে গেছে তার জীবনে। তাই অবসর বলতে খুব একটা কালক্ষেপণ করাননি সাংবাদ সম্মেলনে আসা সাংবাদিকদের। বুকে পাথর চেপে বলে দেন অবসর। অথার্ৎ সব ধরনের আন্তার্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি।

তামিম বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে গতকালের ম্যাচটিই আমার ক্যারিয়ারের শেষ ম্যাচ। এই মুহূর্ত থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। সিদ্ধান্তটি হুট করে নেওয়া নয়। অনেকদিন ধরেই আমি এটা নিয়ে ভাবছি। পরিবারের সঙ্গে কথাও বলেছি এটা নিয়ে।’

আন্তর্জাতিক ক্রিকেটের ১৬ বছরের দীর্ঘ ক্যারিয়ারের জন্য তামিম ধন্যবাদ দিয়েছেন সতীর্থ, কোচ, বিসিবি, পরিবার ও সমর্থকদের, ‘ক্যারিয়ারের এই দীর্ঘ পথচলায় আমার সব সতীর্থ, সব কোচ, বিসিবির কর্মকর্তাগণ, আমার পরিবার ও যারা আমার পাশে ছিলেন, নানাভাবে সহায়তা করেছেন, ভরসা রেখেছেন এবং আমার ভক্ত-সমর্থক, বাংলাদেশ ক্রিকেটের অনুসারী, সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনাদের সবার অবদান ও ভালোবাসায় আমি চেষ্টা করেছি সব সময় দেশের জন্য নিজের সবটুকু উজাড় করে দিতে।’

দীর্ঘ ক্যারিয়ারে ৭০ টেস্ট ২৪১টি ওয়ানডে ও ৭৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তামিম। যেখানে টেস্টে ১০ সেঞ্চুরি ও ৩১টি ফিফটিতে ৫১৩৪ রান করেছেন। ওয়ানেডেতে ১৪টি সেঞ্চুরি ও ৫৬ ফিফটিতে দেশের পক্ষে সর্বোচ্চ ৮৩১৩ রান এসেছে তার ব্যাট থেকে।

এই সম্পর্কিত অন্যান্য খবর