চট্টগ্রামের মিরসরাইয়ে বড়কমলদহ রুপসী ঝর্ণায় নেমে নিখোঁজ ২ পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার (০২ জুলাই) রাত ৯ টার সময় রুপসী ঝর্ণার কূপ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হচ্ছেন চট্টগ্রাম জেলার আকবর শাহ থানার ফিরোজ শাহ কলোনি মো. জামিলের ছেলে মো. আফসার(১৫) একই এলাকার মো. জসীমের ছেলে মো. আরিফ (১৮)।
তারা ৯ বন্ধু চট্টগ্রামের আকবর শাহ এলাকা থেকে ঘুরতে আসে রুপসী ঝর্ণায়। কূপে গোসল করতে গেয়ে ২ বন্ধু হারিয়ে যায়। স্থানীয় ফায়ার সার্ভিস ও পুলিশের সহযোগীতায় তাদের উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমাম ফাটোয়ারি জানান, ৯ বন্ধু ঘরতে এসে হারিয়ে যায় তাদের ২ বন্ধু। পরে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।








