ফরিদপুরের ভাঙায় সিলিন্ডার বিস্ফোরণে একটি অ্যাম্বুলেন্সে আগুন ধরে গেছে। এতে অন্তত ছয়জন নিহত হয়েছেন।
শনিবার (২৪ জুন) বেলা ১১টার দিকে ভাঙার মালিগ্রাম বাজারসংলগ্ন অ্যাপ্রোচ সড়কে এ ঘটনা ঘটে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।








