ভারতে বাস দুর্ঘটনায় নিহত ১৫

প্রকাশ:

ভারতের মধ্যপ্রদেশে একটি যাত্রীবাহী বাস ব্রিজ থেকে পড়ে গিয়ে অন্তত ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২০ থেকে ২৫ জন। মঙ্গলবার (৯ মে) এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র।

মন্ত্রী জানান, বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিল। বাসটি মধ্যপ্রদেশের বৃহত্তম শহর ইন্দোরের দিকে যাচ্ছিল। এ অব্স্থায় মধ্যপ্রদেশের খারগোনের দাসাঙ্গা গ্রামে একটি ব্রিজ থেকে বাসটি নিচে পড়ে যায়।

স্থানীয়দের সহায়তায় দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের কয়েক জনের অবস্থা গুরুতর বলে উল্লেখ করা হয়েছে এনডিটিভির প্রতিবেদনে।

সূত্র: এনডিটিভি

এই সম্পর্কিত অন্যান্য খবর