টিকটকে ত্রিভুজ প্রেমের বলি রিকাত

প্রকাশ:

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার বলিরহাটে রাকিবুল ইসলাম রিকাত নামে এক যুবককে হত্যার ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত দু’টি ছোরা উদ্ধার করা হয়। টিকটকের মাধ্যমে সৃষ্ট ত্রিভুজ প্রেমের কারণে এই খুন সংঘটিত হয়।
মঙ্গলবার আনোয়ারা উপজেলায় আত্মগোপনে থাকা অবস্থায়  তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- চান্দগাঁও থানার ফুরিক্যার দোকান এলাকার মো. শফির ছেলে মো. গোলাম কাদের প্রকাশ হৃদয় (১৯) ও একই এলাকার মো. আবু তাহেরের ছেলে মো. সাকিব (২১)।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (দক্ষিণ) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, এক মেয়ের সঙ্গে রিকাত, সাকিব ও হৃদয়ের প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে উভয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। গত ৩১শে অক্টোবর বিকালে বলিরহাটের কর্ণফুলী নদীর পাড়ে ঘুরতে যাচ্ছিল রিকাত। এ সময় স্লুইস গেটের পশ্চিম পাশে সাকিব, হৃদয় ও তাদের সহযোগী আরমান, আরজু সানিফরা মিলে রিকাতকে হত্যা করে। এ ঘটনায় নিহতের পিতা মো. শরীফ বাদী হয়ে মামলা দায়ের করেন। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারা থানা এলাকায় অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যমতে- চন্দনাইশ থানা এলাকার রুবেল নামে এক ব্যক্তির ভাড়াঘর থেকে হত্যায় ব্যবহৃত ছোরা উদ্ধার করা হয়।

এই সম্পর্কিত অন্যান্য খবর