নথি জালিয়াতির করে পণ্য খালাসের অভিযোগে চট্টগ্রাম কাষ্টস হাউসে অভিযান পরিচালনা করেছে দুদক। আজ বৃহস্পতিবার (২০শে অক্টোবর) দুপুরে কাষ্টম হাউসে দুদক সমন্বিত কার্যালয় ১ এর উপ পরিচালক মো: নাজমুচ্ছায়াদাত এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
তিনি জানান, সুতা ও মেশিনারিজ ঘোষণা দিয়ে চট্টগ্রাম বন্দর দিয়ে বিদেশ থেকে আমদানি করা মদ নারায়নগঞ্জে আটক সহ, বেশ কিছু পণ্য জালিয়াতির মাধ্যমে বন্দর হতে খালাসের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এখানে কাষ্টমস ও বন্দরের কর্মকর্তা কর্মচারী কারো সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
পরে দুদকরে টিমটি বন্দরের জেটিতে অভিযান পরিচালনা করে। এ বিষয়ে দুদক প্রধান কার্যালয়ে পরিপূর্ণ প্রতিবেদন পাঠানো হবে বলে জানিয়েছে দুদকের এই কর্মকর্তা।








