শেখ রাসেল দিবসে সিএমপি স্কুল এন্ড কলেজে নানা কর্মসূচী

প্রকাশ:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্ব কনিষ্ঠ পুত্র ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শহীদ শেখ রাসেল এর ৫৮ তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস উপলক্ষে সিএমপি স্কুল এন্ড কলেজ কর্তৃক আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়।

এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে তিনি শিশুদের সাথে কেট কাটা, গুণী শিকার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও বৃক্ষ রোপন কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।

এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ আব্দুল ওয়ারীশ, সিএমপি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব মুহাম্মাদ জাহাঙ্গীর আলমসহ পুলিশের অন্যান্য উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত অন্যান্য খবর