সাবেক মেয়র মনজুর আলম প্রতিষ্ঠা করলেন ‌’শেখ রাসেল মিনি স্টেডিয়াম’

প্রকাশ:

উত্তর কাট্টলীতে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিনে যাত্রা শুরু করল শেখ রাসেল মিনি স্টেডিয়াম। আজ মঙ্গলবার হোসনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের অর্থায়নে নির্মিত স্টেডিয়ামটির উদ্বোধন হয়। চসিকের সাবেক মেয়র এম মনজুর আলমের সভাপতিত্বে শেখ রাসেল মিনি স্টেডিয়াম উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। এসময় সংসদ সদস্য দিদারুল আলম, মোস্তফা হাকিম গ্রুপ ও হোসনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক মোহাম্মদ সাইফুল আলমসহ অনান্যরা উপস্থিত ছিলেন।

আ জ ম নাছির উদ্দীন বলেন, ক্রীড়ামোদীদের জন্য চট্টগ্রামে আরেকটি স্টেডিয়াম নির্মিত হলো। এর মাধ্যমে চট্টগ্রাম থেকে আরো বেশি খেলোয়াড় তৈরি হবে। চট্টগ্রাম ক্রীড়া সংস্থা থেকে সাবেক মেয়র মনজুর আলমকে শেখ রাসেলের নামে এই স্টেডিয়াম নির্মাণ করার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। স্টেডিয়ামকে আরো আধুনিকায়ন ও যুগোপযোগী করতে সার্বিক পরামর্শসহ আমার আন্তরিকতা চলমান থাকবে।

উল্লেখ্য, এই স্টেডিয়ামটিতে ৩৩০ ফুট দীর্ঘ ও ২০০ ফুট প্রস্থের স্টেডিয়ামে গ্যালারি, ড্রেসিং রুম, চারদিকে নিরাপত্তা ব্যবস্থা, বিশুদ্ধ পানি সরবরাহ, বিদ্যুৎ, ফুটবল, ক্রিকেট, বাস্কেটবলসহ খেলাধুলার উপযোগী করে গড়ে তোলা হচ্ছে।

এই সম্পর্কিত অন্যান্য খবর