জেলা পরিষদ সদস্য পদে চন্দনাইশে জুনু বিজয়ী

প্রকাশ:

চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে ৭৭ ভোট পেয়ে সীতাকুণ্ডে বিজয়ী হয়েছেন আ.ম.ম দিলশাদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী শওকতুল আলম পেয়েছেন ৬৬ ভোট।

অন্যদিকে ১১৭ ভোট পেয়ে সাতকানিয়ায় নির্বাচিত হয়েছেন আবদুল আলীম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মনির আহমদ পেয়েছেন ৯২ ভোট এবং গোলাম ফেরদৌস রুবেল পেয়েছেন ২২ ভোট।

Nagad

Nagad

চন্দনাইশে বিজয়ী হয়েছেন আবু আহমদ চৌধুরী জুনু। হাতি প্রতীকে তিনি পেয়েছেন ৬৪ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি শেখ টিপু চৌধুরী তালা প্রতীকে পেয়েছেন ৫৩ ভোট।

এর আগে সকাল ৯টা থেকে উপজেলা সদরে জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। দুপুর আড়াইটার দিকে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়।

এই সম্পর্কিত অন্যান্য খবর