সহকারী পুলিশ সুপার (এএসপি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার হয়েছেন চট্টগ্রামের তিন কর্মকর্তা। এছাড়া কক্সবাজার এপিবিএনের এক কর্মকতাও একইসঙ্গে পদোন্নতি পেয়েছেন।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পদোন্নতি প্রাপ্তরা হলেন— চট্টগ্রাম পুলিশ সুপার কার্যালয়ের সহকারী পুলিশ সুপার মো. এমরান আলী, একই কার্যালয়ের মো. আনোয়ার হোসেন ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার মো. শাহ আলম। এছাড়া কক্সবাজার ৮ম আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার দীপংকর ঘোষ।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস।
প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতিপ্রাপ্তদের অবিলম্বে জননিরাপত্তা বিভাগে সরাসরি অথবা ইমেইলে যোগদানপত্র পাঠানোর নির্দেশনা দেওয়া হলো








