বাংলাদেশের সর্বপ্রথম ব্যক্তিমালিকানাধীন এফএম রেডিও স্টেশন রেডিও টুডে এফএম ৮৯.৬। এর প্রচার তরঙ্গ হচ্ছে ৮৯.৬ এফএম। সেই ২০০৫ সাল থেকে এফএম রেডিও চ্যানেল চালু করার পরিকল্পনা শুরু করে রেডিও টুডে কোম্পানি।
২০০৬ সালের অক্টোবর মাসে এর আনুষ্ঠানিক সম্প্রচার শুরু হয়। সফলতার সঙ্গে পথচলার শুরুটা ছিল প্রথম থেকেই। যে স্বপ্ন নিয়ে রেডিও টুডের পথচলা শুরু সেই স্বপ্ন ছাড়িয়ে গেছে প্রত্যাশাকেও।
ভিডিও দেখতে ক্লিক করুন
আজ দেশের এক নম্বর এই প্রাইভেট রেডিও স্টেশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। অর্থাৎ ১৬ বছর পূর্ণ করে ১৭-তে পা রাখলো শ্রোতাপ্রিয় এই স্টেশনটির।জন্মদিন উপলক্ষ্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য আয়োজন। চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে কেক কেটে উদযাপন করেছেন চট্টগ্রামের সুধী সমাজ।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়, পিএইসপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মিজানুর রহমান, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও চ্যানেল আই’র ব্যুরো চীফ চৌধুরী ফরিদ। উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রেডিও চট্টগ্রাম’র হেড অব স্টেশন বিশ্বজিৎ পাল।

এই ১৭তম বছরে এসেও দর্শকনন্দিত এই স্টেশনটির প্রতি মুগ্ধতা সব শ্রেণীর মানুষের। জন্মদিনে রেডিও টুডের প্রতি শুভেচ্ছা জানিয়েছে শ্রোতামহল থেকে শুরু করে সকল শুভান্যুধায়ীরা। সামনের দিনগুলোতে রেডিও টুডে আরও নতুন নতুন অনুষ্ঠান এবং নিউজ প্রচারের মাধ্যমে মানুষের পাশে থাকবে এই প্রত্যাশা সব বয়সী মানুষের।

আজ রেডিও টুডের জন্মদিন ঘিরে উৎসবমুখর আমেজ রেডিওতে। নতুন রঙ্গে সেজেছে রেডিও টুডে ৮৯.৬ এফএম। আয়োজন করা হয়েছে বিভিন্ন অনুষ্ঠানের। রেডিও টুডে ম্যানেজমেন্টও দর্শক শ্রোতাদের প্রত্যাশা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ সবসময়। সামনের দিনগুলোতে নতুন নতুন অনুষ্ঠানের মাধ্যমে রেডিও টুডে সবার প্রত্যাশা পূরণ করবে বলে রেডিও টুডের সকল কর্মীদের বিশ্বাস। জন্মদিনের এই শুভদিনে সবার ভালবাসায় এগিয়ে যাবে রেডিও টুডে ৮৯.৬ এফএম এই শুভকামনা সকলের।









