চাটগাঁইয়্যা নওজোয়ান সংগীত একাডেমীর আয়োজনে সংগীত সন্ধ্যা “কিছু কথা কিছু সুর”

প্রকাশ:

চাটগাঁইয়্যা নওজোয়ান সংগীত একাডেমীর আয়োজনে সংগীত সন্ধ্যা “কিছু কথা কিছু সুর” গত ১১ অক্টোবর সন্ধ্যা ৬ টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সংগঠনের সভাপতি জামাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির আসন অলংকিত করেন বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের আঞ্চলিক পরিচালক এস এম সরোয়ার, বিশেষ অতিথি ছিলেন ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হাসান মুরাদ বিপ্লব, ডিমস অব আর্টিস্ট এর পরিচালক শামসুল হুদা শাওন, সংগঠনের সাধারণ সম্পাদক আহিল সিরাজ, পরিচালক রেজাউল করিম মানিক।

প্রবীর পালের সঞ্চালনায় ও শিপন দাশের সমন্বয়ে সংগীত পরিবেশন করেন শিল্পী জানে আলম জনি, রুপনা হক, উম্মে কাওছার নিঝুম, মনিরুল হক। এছাড়াও উত্ত অনুষ্ঠানে সংগঠনের সদস্য ছাড়াও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,পাহাড় সমুদ্র সবুজে ঘেরা এই চট্টগ্রামে সংষ্কৃতি লালনে চাটগাঁইয়্যা নওজোয়ান’র মতো সংগঠন অতীব প্রয়োজন। একজন শিল্পী তৈরী করতে যে পরিমাণ শ্রম ও মেধা প্রয়োজন তার সবই এই সংগঠনের আছে বলে আমি মনে করি। আমি এই সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করছি।

এই সম্পর্কিত অন্যান্য খবর