তীব্র গরমের মধ্যে বিভিন্ন শপিং ও মার্কেটে ঘুরে ঘুরে কেনাকাটার ভোগান্তি থেকে মুক্তি দিতে শুরু হচ্ছে ফ্যাশন এন্ড লাইফ স্টাইল এক্সপো । এতে এক ছাদের নিচে সব রকমের কেনাকাটা করা যাবে। চট্টগ্রামের পাঁচতারকা হোটেল রেডিসন ব্লু-বে ভিউতে এম অ্যান্ড এম বিজনেস কমিউনিকেশনের আয়োজনে আগামীকাল বৃহস্পতিবার (১৩ অক্টোবর) থেকে শনিবার পর্যন্ত তিনদিনব্যাপী উক্ত এক্সপো চলবে।
ভিডিও দেখতে ক্লিক করুন
আয়োজক প্রতিষ্ঠান এম অ্যান্ড এম বিজনেস কমিউনিকেশনের সিইও মানজুমা মোর্শেদ বন্দর নগরীকে জানান, “চট্টগ্রামের জনগণ এই আমাদের এক্সপোর জন্য অধীর অপেক্ষায় থাকে। আশা করি তাদের প্রত্যাশা পূরণ করতে পারব। ফ্যাশন এন্ড লাইফ স্টাইল এক্সপো প্রদর্শনী সকল প্রকার সুযোগ সুবিধা নিশ্চিত করে কেনাকাটার অভিজ্ঞতাকে সহজতর করার জন্য প্রস্তুত। উদ্যোক্তা এবং ক্রেতাদের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি হবে এর মাধ্যমে কেনাকাটার জন্য ঢাকা বা দেশের বাইরে যাতায়াতের প্রয়োজনীয়তা দূর করে চট্টগ্রামের মানুষের জন্য এক ছাঁদের নীচে একটি সম্পূর্ণ কেনাকাটার সমাধান প্রদান করাই এই প্রদর্শনীর মূল লক্ষ্য।
এই ইভেন্টটি ঢাকা, চট্টগ্রাম, দুবাই, ভারত, পাকিস্তান এবং এর বাইরেও পোর্ট সিটির প্রাণকেন্দ্রের অর্ধশতাধিক প্রিমিয়াম ব্র্যান্ড নিয়ে আয়োজন করা হয়েছে। প্রদর্শনীতে থাকছে পোশাক, গহনা, ঘর সাজানোর আনুষঙ্গিক এবং লাইফস্টাইল ব্র্যান্ডসহ বিভিন্ন পণ্যের সমাহার এবং সবার জন্য জন্য ঝামেলা-মুক্ত পরিবেশ নিশ্চিত করা হয়েছে যার ফলে ক্রেতারা কেনাকাটার অন্যরকম অভিজ্ঞতা উপভোগ করতে পারবে।এই প্রদর্শনীর উল্লেখযোগ্য দিক হলো, অংশগ্রহণকারী উদ্যোক্তাদের প্রায় সকলেই নারী।









