স্বাস্থ্যমন্ত্রীকে যা বললেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক (ভিডিও সহ)

প্রকাশ:

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে আসেন। সোমবার (১০ অক্টোবর) বিকেলে এনসিলিয়ারী ভবনে (৮ম তলা) বঙ্গবন্ধু কর্ণারসহ বিভিন্ন স্থাপনার ফলক উন্মোচন করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভায় অংশ নেন।

মতবিনিময় সভায় চট্টগ্রাম মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান স্বাস্থ্যমন্ত্রীকে জানান, ‘বর্তমান ডাক্তারসহ ২ হাজার ৩৮ জন স্টাফ রয়েছে। আমরা চাই, হাসপাতালের ৮০০ সিট বাড়ানো হোক। জনবল বাড়ানো হোক। ১৩০০ থেকে ২২০০ শয্যার বেডে রূপান্তর করার ঘোষণা আমাদের শুধু আশাই জাগাচ্ছে। কিন্তু বাস্তব রূপ দেখতে পাচ্ছি না। আমরা প্রতিমাসে কার্ডিয়াক সার্জারি করছি আড়াই হাজার। আর নরমাল সার্জারি পাঁচ হাজারের বেশি। মেডিকেলে ওয়ানস্টপ ইমারেজন্সি সার্ভিসের (ওসেক) কারণে ইনডোর রোগীর ভর্তি কমেছে। এটাই এখন মেডিকেলের চিকিৎসাসেবায় সেরা অর্জন মেডিকেলের।’

পরিচালক আরও বলেন, ‘গত বছর ১২৯ কোটি টাকা বাজেট ছিল, এখন হয়েছে ১৮৩ কোটি টাকা। কিন্তু রোগীদের জন্য বাজেট কমে গেছে। বাড়তি বাজেট ব্যয় হচ্ছে স্টাফদের বেতনে। স্টাফদের ইনক্রিমেন্ট বেড়েছে। তাই বাজেট বৃদ্ধির জন্য আমরা আবেদন মন্ত্রণালয়ে পাঠিয়েছি।’

স্টাফদের আবাসন সমস্যার ওপর জোর দিয়ে পরিচালক বলেন, ‘স্টাফদের আসন সমস্যা এখানে নাজুক। ৪র্থ ও ২য় শ্রেণির কর্মচারীদের জন্য পর্যাপ্ত আবাসন নেই। সীতাকু-ে বিএম ডিপোতে বিস্ফোরণের রাতে স্টোরের চাবি ছিল কর্নেলহাটে। কারন স্টোর ইনচার্জ থাকেন কর্নেলহাটে। তার আসতে দেরি হওয়ায় তালা ভেঙে রুমে প্রবেশ করা হয়েছে। এছাড়া ইন্টার্ন ডাক্তারদের আবাসন ভবনও নাজুক অবস্থায় রয়েছে।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোররেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক (ডা.) আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক (ডা.) মোহাম্মদ ইসমাইল খান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন-অনুবিভাগ) মো. সাইদুর রহমান, স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব (জনস্বাস্থ্য অনুবিভাগ) সৈয়দ মজিবুল হক,

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক (ডা.) এ কে এম আমিরুল মোরশেদ, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক (ডা.) আহমেদুল কবীর, স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব (উন্নয়ন অধিশাখা) মোহাম্মদ হেলাল হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক (ডা.) মো. শামিউল ইসলাম, স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব (সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা) এ জেড এম শারজিল হাসান, স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডাইরেক্টর (উপজেলা হেলথ কেয়ার) ডা. মো. রিজওয়ানুর রহমান, লাইন ডাইরেক্টর (হসপিটাল সার্ভিসেস ম্যানেজমেন্ট) ডা. মাজহারুল হক তপন, ভারপ্রাপ্ত পরিচালক (হসপিটাল ও ক্লিনিক) ডা. শেখ দাউদ আদনান ও সহকারী পরিচালক (সমন্বয়) ডা. সৈয়দ মো. ইমতিয়াজ হোসাইন, চমেক কলেজের অধ্যক্ষ ডা. শাহেনা ইসলাম, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক অং সুই প্রু মারমাসহ হাসপাতাল সংশ্লিষ্টরা।

Video

এই সম্পর্কিত অন্যান্য খবর