আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) জশনে জুলুছে নেতৃত্ব দিতে আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ ও তার সফরসঙ্গীদ্বয় আল্লামা পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ ও আল্লামা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ আজ শুক্রবার চট্টগ্রাম আসছেন।
ঢাকা থেকে তারা বিমানে রাতে চট্টগ্রাম পৌঁছার কথা রয়েছে। তাদের মোটর শোভাযাত্রাসহ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নগরীর আলমগীর খানকাহ্-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় নিয়ে যাওয়া হবে। সেখানে অতিথিবৃন্দ পবিত্র গেয়ারভী শরীফে অংশগ্রহণ করবেন।
আগামীকাল শনিবার আল্লামা তাহের শাহর ইমামতিতে নামাজে ফজর, যোহর, আছর, মাগরিব ও এশা খানকায় অনুষ্ঠিত হবে। আগামী ৯ অক্টোবর আল্লামা তাহের শাহর নেতৃত্বে চট্টগ্রামে ঐতিহাসিক জুলুছ অনুষ্ঠিত হবে।








