পরিবেশ অধিদপ্তরের অভিযান; ৭৫ গাড়ি থেকে ১২০ হাইড্রোলিক হর্ন জব্দ, অর্থদন্ড

প্রকাশ:

চট্টগ্রামে গাড়ির শব্দদূষণ ও কালো ধোঁয়া প্রতিরোধে অভিযান চালিয়েছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) চট্টগ্রাম মহানগরীর দামপাড়া, আন্দরকিল্লা, জামালখান, মেডিকেল গেট, প্রবর্তক, বহদ্দারহাট মোড়, চান্দগাঁও বাস টার্মিনাল এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে হাইড্রোলিক হর্নসহ অতিমাত্রায় শব্দদূষণ ও কালো ধোঁয়া নির্গমনের অপরাধে পাঁচটি যানবাহনকে মামলা দিয়ে ৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ৭৫টি যানবাহন থেকে ১২০টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় ও গবেষণাগারের পরিচালক নির্বাহী ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম। তার সঙ্গে অংশ নেন কার্যালয়ের উপ-পরিচালক কামরুল হাসান, সিনিয়র কেমিস্ট হোযায়ফা সরকার, জুনিয়র কেমিস্ট শফিকুল ইসলাম।

গাড়ির শব্দদূষণ ও কালো ধোঁয়া প্রতিরোধে অভিযান

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একটি দল অভিযানে সহায়তা করে।

এদিকে বহদ্দারহাট এলাকার হক মার্কেটে পলিথিনের বিরুদ্ধে পরিচালিত পৃথক অভিযানে ২ মামলায় সাত হাজার টাকা জরিমানা করা হয়।

এই সম্পর্কিত অন্যান্য খবর