প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মাতৃরূপে বাংলাদেশের সকল মানুষকে স্নেহের আঁচলে ভালোবাসা দিয়ে সন্তানতুল্য ভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
তিনি বলেন, যিনি দেশের সকল মানুষ কে মাতৃরূপে আগলে রেখেছেন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনাদের কাছে তাঁর এবং বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের জন্য বিশেষ প্রার্থনা করার অনুরোধ রইলো। যাতে করে তিনি সুস্থ থাকেন এবং বাংলাদেশ কে আরো উন্নত করতে পারেন।
মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে চট্টগ্রাম-৯(কোতোয়ালি, বাকলিয়া, চকবাজার, পাঁচলাইশ ও সদরঘাট (আংশিক) আসনের অন্তর্গত পূজা মণ্ডপে পরিদর্শনকালে এইসব কথা বলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নওফেল।
চট্টগ্রাম-৯ আসনের এই সাংসদ বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাজনৈতিক দর্শন প্রসঙ্গে একটি কথা আমাদের বলেছেন ‘ধর্ম যার যার, আমরা যার যার অবস্থান থেকে নিজ নিজ ধর্ম পালন করবো আর সকল উৎসব আমরা সবাই উদযাপন করবো। বাঙালির চিরায়িত যে সংস্কৃতি সেইটার গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে শারদীয় দুর্গোৎসব, ঈদুল ফিতর। এই সকল উৎসব আমরা সকলে এক সাথে উদযাপন করবো।’ বিগত বছরে বেশ কিছু আক্রমণ ও নিসংসতা হয়েছে। বাংলাদেশ মানুষ শান্তি প্রিয় মানুষ কিন্তু উস্কানি দিয়ে চেষ্টা করা হয়েছে সাধারণ মানুষকে দাঙ্গাবাজ করে তুলতে। ধর্ম নিয়ে বাংলাদেশ যতদিন রাজনীতি করবে ততদিন এই ঝুঁকি টা থাকবে। দ্বীন ইসলাম ধর্ম নিয়ে রাজনীতি করা কখনোই সমর্থন করেনা। ধর্ম নিয়ে রাজনীতি করা রাষ্ট্রীয়ভাবে সেইটা কখনোই সমর্থন যোগ্য নয়।’
শিক্ষা উপমন্ত্রী আরো বলেন, আমাদের মধ্যে অনেকের ‘মতপার্থক্য থাকতে পারে কিন্তু সব কিছুর পরেও আমরা সকলে একটা জিনিস চাই সেইটা হচ্ছে আমরা বাংলাদেশে শান্তি চাই। আর সেই শান্তি জন্য বঙ্গবন্ধু কন্যা মাননীয় আর সেই শান্তি জন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র কোন বিকল্প নাই।’
পরিদর্শন কালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, নগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক কাউন্সিলর জহর লাল হাজারী, কার্যকরী সদস্য কাউন্সিলর মোঃ জাবেদ, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল, সাবেক সভাপতি চন্দন তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সুমন দেব নাথ, সহ-সভাপতি অর্পণ ব্যানার্জি, চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন, কাউন্সিলর নুর মোস্তফা টিনু, রুমকি সেনগুপ্ত, পূজা উদযাপন পরিষদের শিক্ষা ও গবেষণা সম্পাদক রাহুল দাশ প্রমুখ।








