রেডিসন ব্লুতে “লাইফ স্টাইল এক্সপো আগামীকাল : উদ্বোধন করবেন ফেরদৌস

প্রকাশ:

আপনার আভিজাত্যের সহযোগী হতে ‘এক্সপ্লোর ইউর অ্যারিস্টোকেসি’ স্লোগানে চট্টগ্রামের একমাত্র পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু চিটাগাং বে ভিউতে আগামীকাল শুরু হচ্ছে তিন দিনের “লাইফ স্টাইল এক্সপো”। উদ্বোধন করবেন জনপ্রিয় তারকা চিত্রনায়ক ফেরদৌস।

আয়োজকরা জানান, মেলায় ইন্টেরিয়র, এক্সটেরিয়র ও হোম ডেকরের সব উপকরণ, সেবা ও পরামর্শ প্রদান করা হবে। দেশের নামকরা স্থপতি ও ডিজাইনাররা যাবতীয় পরমর্শ দেবেন কোনো রকম ফি ছাড়াই।

প্রতিদিন ৩ থেকে বেলা ১১ টায় শুরু হয়ে মেলা চলবে ৫ অক্টোবর রাত ৮টা পর্যন্ত। মেলায় ইন্টেরিয়র, এক্সটেরিয়র ও হোম ডেকরের সব উপকরণ, সেবা ও পরামর্শ প্রদান করা হবে।

দৈনন্দিন প্রয়োজনীয় সব উপকরণের সমাহার থাকছে এই মেলায়।

সংবাদ সম্মেলনে নবান্ন মিডিয়া কমিউনিকেশনের প্রধান নির্বাহী দেলোয়ার হোসাইন

গত শনিবার (১ অক্টোবর) রেডিসনে আয়োজিত সংবাদ সম্মেলন করেন মেলার আয়োজন নবান্ন মিডিয়া কমিউনিকেশনের প্রধান নির্বাহী দেলোয়ার হোসাইন । এসময় বাংলাদেশ ইন্টেরিয়র কোম্পানি অ্যাসোসিয়েশনের সভাপতি মারুফ লিয়াকত, লাইটিং স্টাইলের স্বত্বাধিকারী মোহাম্মদ আবদুর রাজ্জাক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মেলায় স্পন্সর হিসেবে থাকছে আবুল খায়ের গ্রুপের সিরামিকস স্যানেটারি পণ্য ‘স্টেলা’ ও আর্টেসি, এসএস স্টিল ইন্ডাস্ট্রি, মিতালী সাওয়ার ও কিচেন।

মেলায় সহযোগী প্রতিষ্ঠান হিসেবে থাকছে বাংলাদেশ ইন্টেরিয়র কোম্পানি অ্যাসোসিয়েশন, জেডইএন। রেডিও পার্টনার- রেডিও ধ্বণি-৯১.২, এয়ারলাইন্স পার্টনার-ইউএস বাংলা, ডিজাটাল পার্টনার-সেন্স ফর ওয়েব।

এছাড়াও বৈশ্বিক জীবনধারার বিভিন্ন বিষয়ে প্যানেল আলোচনা ও টক শোর আয়োজন থাকবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।

এই সম্পর্কিত অন্যান্য খবর