মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় পা হারালেন জাহাঙ্গীর

প্রকাশ:

চট্টগ্রামের মিরসরাইয়ে অজ্ঞাত কাভার্ডভ্যান চাপায় এক পা হারালেন জাহাঙ্গীর আলম (৫৭) নামের এক ব্যক্তি। সোমবার (২০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে মহাসড়কের মিঠাছরা গাংচিল ফিলিং স্টেশন সামনে ঢাকামুখী লেনে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলো জাহাঙ্গীর আলম। বেপরোয়া গতির একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে গুরুতর আহত হয়। একটি পা মারাত্মক ভাবে জখম হয়। পরে স্থানীয় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) প্রেরণ করে।

আহত জাহাঙ্গীর আলমের সন্তান শরিফুল আলম বলেন,’তাঁর পিতার এমন দূর্ঘটনা কিছুতে মেনে নেওয়া যাচ্ছে না। বারইয়ারহাট থেকে সুস্থ মানুষ বাড়ির উদ্দেশ্য রওনা হয়। পথে মধ্যে মিঠাছরা এলাকায় গাড়ি থেকে নেমে সড়কে দাঁড়ালে এমন মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। সংসারের হাল ধরার জন্য কেউ নেই। বেপরোয়া গতির গাড়ি চালক সব কিছু শেষ করে দিয়েছে।’

শফিকুল আরো জানান, চিকিৎসার জন্য প্রায় ৫লক্ষ টাকা প্রয়োজন। দারদেনা করে কিছু টাকার ব্যবস্থা করা হয়েছে। আরো ৩ লক্ষ টাকা প্রয়োজন। বর্তমানে তার পিতা জাহাঙ্গীর আলম ঢাকা পুঙ্গ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা রয়েছে।

এবিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) শরিফুজম্মান জানান, বেপরোয়া গতির অজ্ঞাত কাভার্ডভ্যান গাড়ি সনাক্ত করার চেষ্টা চলছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সম্পর্কিত অন্যান্য খবর