চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনের মোট ১১১ জন প্রার্থীর মধ্যে প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত চট্টগ্রামের তিন রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রতীক বরাদ্ধ দেওয়া হয় ।
এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন গতকাল মঙ্গলবার পর্যন্ত। এ সময়ে ১২জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেন। চূড়ান্ত ১১১ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দের পর শুরু হয় মাঠ পর্যায়ে নির্বাচনি ভোটের প্রচারণা।
নির্বাচনের প্রচারণার মাঠে থাকা প্রার্থীদের মধ্যে, চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৭ জন, চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে ৭ জন, চট্টগ্রাম-৩ স্বন্দীপ আসনে ৪ জন, চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনে ৯ জন, চট্টগ্রাম-৫ হাটহাজারী আসনে ৬ জন, চট্টগ্রাম-৬ রাউজান আসনে ৪ জন, চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া আসনে ৮ জন, চট্টগ্রাম-৮ চাঁন্দগাও-বোয়ালখালি ৬ জন, চট্টগ্রাম-৯ কোতোয়ালী আসনে ১০ জন, চট্টগ্রাম -১০ আসনে ৯ জন, চট্টগ্রাম-১১ পতেঙ্গা আসনে ১০ জন, চট্টগ্যাম-১২ পটিয়া আসনে ৭ জন, চট্টগ্রাম ১৩ আনোয়ারা আসনে ৬ জন , চট্টগ্রাম ১৪ চন্দনাইশ ৮ জন, চট্টগ্রাম ১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনে ৩ জন, চট্টগ্রাম ১৬ বাঁশখালি আসনে ৭ জন প্রার্থী রয়েছেন। এরমধ্যে সবচেয়ে কম প্রার্থী রয়েছে চট্টগ্রাম -১৫ আসনে মাত্র তিনজন, বেশী প্রার্থীর সংখ্যা পতেঙ্গা ও কোতোয়ালী আসনে দশজন করে।
প্রসঙ্গত, চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৬৬ লাখ ৮২ হাজার ৫১৭জন। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৩৪ লাখ ৮৩ হাজার ৮৭৭জন এবং মহিলা ভোটার সংখ্যা ৩১ লাখ ৯৮ হাজার ৫৭০জন। এবার তৃতীয় লিঙ্গের ভোটার ৭০জন।








