ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে আইআইইউসি মানববন্ধন

প্রকাশ:

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা পারভেজকে ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রাম
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউসি) ছাত্রদল। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে ক্যাম্পাসের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে আইআইইউসি ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. রাশেদুল ইসলাম রাশেদ সদস্য সচিব মো. আশরাফুল হক আশরাফ, যুগ্ম আহবায়ক মো. রিপন, সোহান, সাকিব, ফারদিন, রোহানসহ ছাত্রদল নেতারা বক্তব্য রাখেন।
পরে ছাত্রদল নেতা পারভেজ জন্য মসজিদে দোয়া মোনাজাত করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, নতুন বন্দোবস্তের নামে নতুন করে খুনের রাজনীতির সংস্কৃতি চালু হয়েছে। তারা শুধু খুন করেনি খুনিদের রক্ষা করতে সব ধরনের অপচেষ্টা চালিয়েছে। তারা যদি অতীত থেকে শিক্ষা না নেয় তাহলে এর পরিণতি ভয়াবহ হবে। প্রকাশ্য দিবালোকে খুন হওয়ার দুই দিন অতিবাহিত হওয়ার পরেও খুনিদের গ্রেপ্তার করা হয়নি।

এসময় ছাত্রদল নেতারা খুনিদের আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দ্রুত বিচার সম্পন্ন করার দাবি জানায়।

এই সম্পর্কিত অন্যান্য খবর