চমক দেখিয়ে মিরসরাইয়ে নৌকার নতুন মাঝি রুহেল

প্রকাশ:

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়নে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে নতুন মুখ মাহবুব উর রহমান রুহেল। তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মিরসরাই আসন থেকে সাতবার নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মেঝে ছেলে।

 

রোববার (২৬ নভেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

 

জানা গেছে, ১৯৯৭ সাল থেকে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সুযোগ্য পুত্র মাহবুব উর রুহেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন। ওইসময় থেকে তিনি মিরসরাই এবং পরবর্তীতে চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন। গত ২৬ বছর তিনি তার বাবার সাথে থেকে মিরসরাই উপজেলার ১৮টি দলীয় ইউনিটের ১৬২টি সাব ইউনিট নিয়ে কাজ করেছেন। বর্তমানে স্থানীয় আওয়ামী লীগ মাহবুব উর রহমান রুহেলের নেতৃত্বে ঐক্যবদ্ধ।

 

এদিকে মাহবুব উর রহমান রুহেলকে নৌকা প্রতীকে মনোনীত করার খবরে আনন্দের বন্যা বইছে মিরসরাইজুড়ে। বিভিন্ন ইউনিয়নে আনন্দ মিছিল বের করেন দলের নেতা কর্মীর।

এই সম্পর্কিত অন্যান্য খবর